Slide

Institute Update

Slide

Institute Update

Slide

Institute Update

আমাদের সম্পর্কে

বিয়ানীবাজার কামিল মাদরাসা বিয়ানীবজার পৌরসভা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমস্বয়ে পরিচালিত একটি স্বনামধণ্য মাদরাসা, যা বিয়ানীবজার তথা সিলেট জেলার ধর্মীয় শিক্ষার বিস্তার ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা।

প্রতিষ্ঠান দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী।

পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।

সর্বশেষ নোটিশ সব দেখুন
অধক্ষ

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

“

হযরত শাহজালাল (রহঃ) ও শাহ পরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত সিলেট জেলার বিয়ানীবাজারে ১৯৩৫ সালে বড়দেশ গ্রামের মরহুম মাওলানা সিরাজ উদ্দিন আহমদ এর একক প্রচেষ্টায় বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম মাদ্রাসাটি বিয়ানীবাজারের বর্তমান চাউলের গলির পার্শ্বে সাময়িকভাবে ছোটদেশ নিবাসী হাজী নিছার আলী সাহেবের দান করা গৃহে ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত শুরু করা হয়।

সেখানে নানাবিধ সমস্যার কারণে ৩ বছর পরিচালনার পর ১৯৩৮ সালে মাদ্রাসাটি বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে স্থানান্তর করা হয়। উক্তস্থানে শরহে জামি পর্যন্ত ক্লাস চালু ছিল। ১৯৫৬ ঈসায়ী থেকে সরকারি সিলেবাস অনুযায়ী ক্লাস চালু করা হয় এবং ১৯৫৯ সালে মাদ্রাসাটি মঞ্জূরী পেয়ে দাখিল পরীক্ষার অনুমতি লাভ করে। তথায় ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় মসজিদের উত্তর পার্শ্বে অস্থায়ীভাবে আরো একটি টিন শিটের ঘর তৈরি করে ক্লাস চালানো হয়। কিন্তু ছাত্র সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হওয়া এবং জায়গার স্বল্পতার কারণে ১৯৫৯ সালেই সেখান থেকে মাদ্রাসাটি বাজারের উত্তরে (বর্তমান অবস্থানে) স্থানান্তর করা হয়। এখানে কটুখালির পার নিবাসী দানবীর মরহুম হাজী হোসেন আলী সাহেব মাদ্রাসার জন্য ১ একর ২৪ শতাংশ ভূমি দান করেন। যেখানে বর্তমানে সুবিশাল মাদ্রাসাটি অবস্থিত।

মাদ্রাসাটি ১৯৫৬ সালে আলিম ও ১৯৫৯ সালে ফাজিল মঞ্জূরী লাভ করে। তৎকালীন বিয়ানীবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী আব্দুর রহিম (বচন হাজী) সাহেবের প্রচেষ্টায় এবং স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় ১৯৯৪ সালে কামিল ক্লাস (টাইটেল) খোলা হয়। অত্র এলাকার বিত্তবানদের সহযোগিতায় দীর্ঘদিন কামিল ক্লাস চালুর পর ২০১৪ সালে এলাকার কৃতি সন্তান সাবেক শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর প্রচেষ্টায় উক্ত শ্রেণি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অধিভূক্তি লাভ করে এবং ২০২২ সালে MPO ভুক্ত হয়। এছাড়াও সাবেক সফল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর সহযোগিতায় ও বর্তমান গভর্নিং বডির সভাপতি সাবেক পৌর মেয়র জনাব আব্দুস শুকুর এর প্রচেষ্টায় ২০১৮  সালে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স বিভাগ চালু হয়। বর্তমান ক্যাম্পাসে যতগুলো ভবন রয়েছে মসজিদ ও পূর্ব পাশের দ্বিতল ভবন ব্যতীত সবগুলোই বর্তমান সরকারের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর প্রচেষ্টায় হয়েছে। বর্তমানেও আরো ২টি ভবনের কাজ চলমান র‍য়েছে।

বর্তমান মাদ্রাসার গভর্নিং বডির সদস্যগণের তৎপরতায় এবং শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত পাবলিক পরীক্ষার ফলাফল উত্তরোত্তর সন্তোষজনকভাবে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হচ্ছে। সেই সাথে আধুনিকতা ও প্রযুক্তির ব্যবহারে বর্তমানে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট www.bkm.edu.bd চালু করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে উক্ত প্রতিষ্ঠানে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে যারা পরপারে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের ইহকালীন ও পরকালীন শান্তি কামনা করছি। আমীন!

অধক্ষ
সভাপতি

সভাপতি মহোদয়ের বাণী

“

আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে  জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।

সভাপতি
0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Visual Journey

Gallery

View All Pictures
%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9c%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1

Oct 15, 2023

%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9c%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1

bkm-edu-bd-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a5%a4-2

May 23, 2023

bkm-edu-bd-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a5%a4-2

bkm-edu-bd-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81

ramadan-planning

Apr 04, 2023

ramadan-planning

our-digital-campus-planning

Apr 04, 2023

our-digital-campus-planning

our-madrasah-4

Apr 04, 2023

our-madrasah-4

our-madrasah-3

Apr 04, 2023

our-madrasah-3

our-madrasah-2

Student Demographics

No class data available

Summary

  • Total Students 0
Emergency phone numbers Emergency phone numbers